২০১২ সালের মার্চ মাসে এই গ্রামটির পাশ দিয়ে যাওয়ার সময় সৌন্দর্য দেখে দাঁড়িয়ে পড়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের মোবাইলে ছবিও তুলে নেন বেশ কয়েকটি। ধুপি আর পাইনে ঘেরা লামাহাট্টা এমনই বহু প্রকৃতি প্রেমিকে আকর্ষণ করে আসছে তার সৌন্দর্যের মুগ্ধতায়। পরবর্তীতে রাজ্য সরকার এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আজ লামাহাট্টা বাংলার মানচিত্রে এক দূর্দান্ত টুরিস্ট ডেস্টিনেশন। লামা কথার অর্থ বুদ্ধিস্ট মঙ্ক আর হাট্টা কথার অর্থ হাট বা ঘর।
Saturday, September 26, 2020
লামাহাট্টা দার্জিলিং - Lamahatta Darjeeling
Wednesday, September 9, 2020
টুমলিং(দার্জিলিং, নেপাল) - Tumling (Darjeeling, Nepal)
গত শুক্রবার (09-11-18)আমি ও আমার এক ভাই দ্বীপ মিলে পরেরদিন অর্থাৎ শনিবার একদিনের জন্য Rishi khola ( Kalimpong ) এ গিয়ে তাঁবু করে থাকবো বলে ঠিক করলাম । রাতেই আরো দুই বন্ধু সোমনাথ, সজল ও এক ভাই অভিষেককে বললাম, আমাদের এই ছোট ভ্রমন এর সঙ্গী হতে, তারাও রাজি হলো আমাদের এই ভ্রমনে যোগদান করতে ।
সেইমত গতকাল শনিবার ( 10-11-2018 ) আমরা সকাল 10:00 টায় বাড়ি থেকে বেড় হলাম । চালকের আসনে আমি ।
Wednesday, August 26, 2020
সিটং কার্সিয়ং দার্জিলিং - Sittong, Kurseong, Darjeeling
কমলালেবুর গ্রাম সিটং। শীতে কমলালেবুর মরশুমে যখন কমলালেবু হয়, গোটা গ্রামটি যেন কমলা রং ধারণ করে। পাহাড়ী পথের আঁকে-বাঁকে যারা পাঁয়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ একটি গন্তব্য হতে পারে সিটং।

রিয়াং নদীর ধারে বসে অদ্ভুত এক নিস্তব্ধতা উপলব্ধি করতে করতে আপনি হারিয়ে যেতে পারেন মনের কোনো অজানা আস্তানায়। পথের ধারে কমলালেবুর বাগান আর পাশ দিয়ে বয়ে যাওয়া রিয়াং নদীর সাথে পা মিলিয়ে আপনি চলতেই পারেন কোন নাম না জানা পথে।
সিটং এ করার তেমন কিছু নেই, প্রকৃতিকে উপভোগ করা ছাড়া। তবে নেচার ওয়াক, বার্ডিং, ফিসিং এবং জনকোলাহল থেকে লুকিয়ে প্রকৃতির খুব কাছে থাকা যায় সিটং এ। এছাড়া যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এক দারুণ আস্তানা এই সিটং। সিটং এ দেখা পেয়ে যাবেন হর্ণবিল বা ধনেশ পাখির।সিটং লাটপাঞ্চার এইসব অঞ্চলে এদের অবাধ বিচরণ ক্ষেত্র। আর আপনি যদি কমলালেবু ভালোবাসেন তবে যত খুশি কমলালেবু খেতে পারেন। হিমালয়ান পাখি এবং বিভিন্ন প্রজাতির প্রজাপতির দেখা মিলবে সিটং এ। শহুরে কোলাহল থেকে দূরে সিটং এ ভালোই লাগবে।
দর্শনীয় স্থান: মাত্র ২০ কিমি দূরেই মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ী ঘুরে আসতে পারেন। এছাড়া লাটপাঞ্চার, অহলডারা, নামথিং পোখরি লেক, শেল্ফু হিলস ও ঘুরে আসুন গাড়ী ভাড়া করে। নামথিং পোখরি লেকে দেখা মিলবে পৃথিবীর প্রাচীন জীবগুলির মধ্যে অন্যতম স্যালামেন্ডারের। দিলারাম, বাগোরা, চটকপুরের মতো গ্রাম গুলিও কাছেই। চাইলেই ঘুরে আসতে পারেন।
সিটং এ কমলালেবু দেখার সেরা সময় নভেম্বর থেকে জানুয়ারী। গাছে গাছে কমলালেবু গোটা গ্রামটাকেই কমলা করে রাখে। মাত্র ৪০০০ ফুট উচ্চতায় হওয়ায় ঠান্ডার তীব্রতাও খুব বেশি নয়।
Monday, August 17, 2020
লেপচাখা, আলিপুরদুয়ার - Lepchakha, Alipurduar
আজ আপনাদের পরিচয় করাবো আলিপুরদুয়ারের উওর দিকে এক পাহাড়ি গ্ৰাম "লেপচাখা"। এই নাম শোনেননি এমন ভ্রমনরসিক বাংঙ্গালি আজকের দিনে খুবই বিরল।বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তরগত সান্তালাবাড়ির থেকে মাত্র ৭ কি.মি দূরে অবস্থিত লেপচাখার পার্থিব সৌন্দর্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
লেপচাখা ভারত-ভুটান সীমান্তের নিকটবর্তী বক্সা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ছোট গ্রাম তবে অত্যন্ত সুন্দর। বক্সা দুর্গ থেকে আরও 3 কিলোমিটার ট্র্যাক আপনাকে লেপচাখার মনোরম গ্রামে নিয়ে যাবে।লেপচাখার মূল আকর্ষণ হ'ল পাহাড়ের টেবিল এর মতো শীর্ষ অঞ্চল সেখান থেকে আপনি ডুয়ার্স অঞ্চলের সমস্ত নদী প্রবাহ দেখতে পাবেন। এটি একটি অসাধারণ সুন্দর দৃশ্য। এবং আমি মনে করি লেপচাখাকে বর্ণনা করার জন্য ব্যবহৃত সমস্ত বিশেষণগুলি ন্যায়সঙ্গত। উপরের দিক থেকে, আপনি বক্সা টাইগার রিজার্ভ, ভুটান পাহাড় এবং সুন্দর পার্শ্ববর্তী একটি প্যানোরামিক ভিউ পাবেন। গ্রামে একটি সাদা বৌদ্ধ স্তূপও রয়েছে যা ছোট্ট গ্রামের বাড়ির মাঝে দর্শনীয় দেখায়।
Friday, August 7, 2020
বক্সা টাইগার রিজার্ভ - Buxa Tiger Reserve - Alipurduar
বক্সা টাইগার রিজার্ভ - পর্ব ২:
Friday, July 17, 2020
বক্সা টাইগার রিজার্ভ - Buxa Tiger Reserve - Alipurduar
বক্সা টাইগার রিজার্ভ - পর্ব ১ :


























































