• Estuary of Teesta and Rangit Rivers

  • Teesta View Point

  • Chatakpur, Darjeeling

  • Chilapata Forest

Showing posts with label Mousuni Island. Show all posts
Showing posts with label Mousuni Island. Show all posts

Tuesday, November 26, 2019

মৌসুনী দ্বীপ - Mousuni Island

 আমি আর আমার স্ত্রী অক্টোবর এর 14th এ একদিনের জন্য মৌসুনী দ্বীপ থেকে ঘুরে এসেছিলাম.থাকার জন্য বুক করেছিলাম স্যান্ড ক্যাসল বিচ ক্যাম্প এ mudhouse. এখানে বলে রাখি এই ক্যাম্পের কর্ণধার অভিষেক দার ব্যবহার খুব ভালো লেগেছে

                                                                   মৌসুনী বিচ


ক্যাম্পে থাকাকালীন উনি সব সময় ফোন করে খবর নিতেন আর যাওয়ার আগেও সব বিষয়ে হেল্প করেছেন . 14th অক্টোবর এস্প্লানেড থেকে wbtc এর বকখালি volvo বাস ধরে চলে গেলাম সাতমাইল বাজার.সেখানে নেমে টোটো করে হুজ্জুতের ঘাট

                                                                        ম্যানগ্রোভ

সেখান থেকে ভটভটি তে চিনাই নদী পার করলাম,মৌসুনী তে নেমে টোটো বুক করে পৌছালাম ক্যাম্পে.বিচ এর ধার ধরে হেটে চলে গেলাম ক্যাম্পে.ক্যাম্পে ঢুকেই মন টা খুশি হয়ে গেলো কারণ এত সুন্দর করে সাজানো জায়গা টা. Mudhouse বুক করেছিলাম আর তাতে টয়লেট সংযুক্ত.রুম টা খুব ই ভালো ছিল.

                                                                Mud House


একটু পরেই বেরিয়ে লাঞ্চ করলাম.ভাত ,dal,চিংড়ি ,মাছের মালাইকারি,চাটনি ,পাঁপড় ,মিষ্টি সমেত.খাবার খুব ভালো লেগেছে আমার.ক্যাম্প এর সকল কর্মচারী ই খুব ভালো আর ফ্রেন্ডলি.বিচের ওদিকে একটু এগিয়ে আবার ফিরে এলাম কারণ খুব কড়া রোদ ছিল.কিন্তু বিচ টা দেখে খুব ভালো লাগলো কারণ এরম পরিষ্কার আর নিরিবিলি বিচ দেখা যায়না.

রুমে ঢুকে একটা জব্বরদস্ত ঘুম দিলাম.সূর্যাস্তের আগেই গিয়ে দাঁড়ালাম বিচে.খুব সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম দুজনেই.কিছু ছবি তুলে চলে এলাম এর পর ক্যাম্পে.অভিষেক দা কে আগেই চিকেন বার্বিকিউ র কথা বলে রেখেছিলাম.তার সাথে যোগ করলাম কাঁকড়ার অনুরোধ.সত্যি বলছি ওতো সুন্দর কাঁকড়া কারি কম খেয়েছি.চিকেন berbecue tao দারুন ছিল.

 খেয়ে ক্যাম্পের সামনেই বসে রাতের নিস্তব্দ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম.অসাধারণ অভিজ্ঞতা.রাতে ভাত ,মাংস দিয়ে দুর্দান্ত ডিনার সারলাম. পরদিন সকালে উঠে বিচে গিয়ে অনেক ছবি তুললাম.এরপর লুচি ,তরকারি ,ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে ক্যাম্পের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে.সাথে রইলো অসাধারণ একটি দিনের অভিজ্ঞতা আর এক রাশ সুখ স্মৃতি.ফিরলাম ও WBTC র বাসে করে.বাস গুলো সত্যি খুব আরামদায়ক. এক দিনের জন্য ঘুরে আসতেই পারেন মৌসুনী থেকে.নেহাত মন্দ লাগবে না.

স্যান্ড ক্যাস্টল বিচ ক্যাম্প -9330246505.
Mudhouse ভাড়া -1500/- প্রতি রাত (লাঞ্চ ,ডিনার ,পরের দিনের ব্রেকফাস্ট included).
Wbtc বাস ভাড়া -255/- জনপ্রতি
সাতমাইল বাজার থেকে হুজ্জুতের ঘাট - 25/- জনপ্রতি
ভটভটি ভাড়া - 2/- জনপ্রতি
মৌসুনী ঘাট থেকে টোটো ভাড়া - 30/- জনপ্রতি
চিকেন বার্বিকিউ আর কাঁকড়ার জন্য আলাদা করে অনুরোধ করতে হবে.

Amlan Mukherjee

Sunday, January 27, 2019

মৌসুনী দ্বীপ ভ্রমণ - Trip to Mousuni Island

ভ্রমণ প্রিয় বাঙালির কাছে মৌসুনী দ্বীপ আজ একটি জনপ্ৰিয় নাম । কোরোনার প্রকোপ, লকডাউন, আমফান, কোটাল এর ঢেউ সব কিছু বাঁচিয়ে আবার ছন্দে ফিরছে মৌসুনী।
◆ কলকাতা থেকে মাত্র 117km দূরে । পৌঁছে যেতে পারেন নিজের গাড়ি বা বাইকে।
◆ শুরু হয়েছে ট্রেন পরিষেবাও। শিয়ালদা থেকে সকল 7:15 এর নামখানা লোকাল ধরে পারি দিতে পারেন মৌসুনীর উদ্দেশ্যে।

◆ প্রকৃতির কোলে 2টো নির্বিগ্নে শান্তিতে শান্ত পরিবেশে কাটিয়ে ওঠার কথা গেথে যাবে আপনার মনের স্মৃতিতে।  

সুসজ্জিত তাঁবু।

সুসজ্জিত তাঁবু

ঘুরে এলাম ২০শে ডিসেম্বরে মৌসুনী দ্বীপ থেকে সকাল ৭.৩০ শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে সকাল ১০টার কাছা কাছি পৌঁছা লাম নামখানাতে ওখান থেকে ভট ভটি করে পৌঁছালাম হুজুতির ঘাট ,খেয়া পার হয়ে আবার টোটো করে পৌঁছালাম মৌসুনি ওয়েভেষ।

সুসজ্জিত তাঁবু

করোনার জেরে জর্জরিত জীবন থেকে সাময়িক একটু মুক্তি।ঝাউবনের মধ্যে সুসজ্জিত টেন্ট , সামনেই সমুদ্র ২ রাত্রি কাটাবার জন্য উপযুক্ত ঠিকানা।আমাদের গন্তব্য ছিল মৌসুনি ওয়েভেষ।

আরাম কেদারা
                                                                আরাম কেদারা

সকালে পৌঁছাতে না পৌঁছাতে মিলল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল, দুপুরে ভর পেট খাবার ডাল, ভাত,ডিম ভুজিয়া, ফুলকপি আলুর তরকারি, ভেটকি মাছ ভাজা, মাছের কালিয়া চাটনি পাঁপড়।বিকালে গরম গরম চা মুড়ি, পাকোড়া। তারপর শুরু হলো বন ফায়ার গরম গরম চিকেন তন্দুরি। ওটা যদিও এক্সট্রা খরচ ১ কেজি চিকেন ৩৫০ টাকা।

ঝাউবন

                                ঝাউবন

রাতে জুটল চিকেন ,রুটি, স্যালাড, মিষ্টি, আলুভাজা। এই ভাবেই দুদিন ভালোই কাটলো।পরদিন উঠে গরম গরম লুচি,ঘুগনি,ডিম সেদ্ধ,রসগোল্লা।সমুদ্র উপভোগ করে সারাদিন পরদিন ফেরার পালা।


গঙ্গাবক্ষে কিছুক্ষন বোটিং করা পারলে ওখান থেকে জম্বু দীপ যাবেন।খুব কাছে গঙ্গাসাগর কিন্তু আমাদের ভাগ্যে না থাকায় যাওয়া হয়ে ওঠে নি।মৌসুনি থেকে সকাল ১১.২০ তে একটা লঞ্চ ছাড়ে গঙ্গাসাগর যায়।ওখান থেকে ভেসেল পার হয়ে গঙ্গাসাগর।


যারা একটু রোজকার জীবন থেকে মুক্তি চান নিরিবিলিতে থাকতে চান তাদের জন্য আইডিয়াল ট্যুর মৌসুনি। জনপ্রতি খরচ ১১০০ টাকা, আমাদের ২ জনের ২২০০ টাকা টেন্ট এ থাকা খাওয়া। বাচ্চার লাগে নি।


এছাড়া শিয়ালদা থেকে ২৫ টাকা নামখানা।ওখান থেকে ভটভটি ৩০০ টাকা, খেয়া ১০টাকা।আবার টোটো করে দ্বীপ যেতে ৩৫ টাকা জনপ্রতি।


Sunanda Das Chakladar