সান্দাকুফু ট্রেক পর্ব 2
Saturday, January 9, 2021
সান্দাকুফু ট্রেক পর্ব 2 - Sandakphu Trek, Part 2
16th ডিসেম্বর 2020 টংলু
====================
সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই বাইরে বেরিয়ে দেখি রোদের আলোতে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা... আমি যদিও একটা পিক এর নাম জানিনা.. কিন্তু ওই যে তুষার শুভ্র পর্বত ওটাই যেন আমার কাছে সব কিছু, শুধু আমার কাছে কেন আপামর বাঙালি র কাছে একমাত্র আকর্ষন...
চা খেয়েই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম পাশেই একটা উঁচু জায়গা আছে যেখান থেকে পুরো জায়গা টা 360 ডিগ্রি তে দেখা যায়.. সব ভালো শুধু মাত্রাতিরিক্ত ঠান্ডা আর হাওয়ার দাপট টুকু ছাড়া
এই প্রসংগে বলে রাখি টংলু তে GTA এর ট্রেকার Hut এ ছিলাম... বুকিং হবে কলকাতা র গোর্খাভবন থেকে.. ওখানে গিয়েই বুক করতে হবে.. অনলাইন বা ফোন এ হবেনা..তবে আপনি যদি টুমলিং এ থাকেন সেখানে থাকার অনেক Home Stay পেয়ে যাবেন... তবে সুযোগ পেলে টংলু তে থাকুন কারণ ওখান থেকে দেখা সূর্যাস্ত কোনোদিন ভুলতে পারবেন না
সকাল 9.00 AM
============
প্রায় এক কিলোমিটার পথ হেঁটে পৌঁছে গেলাম টুমলিং... এবার ট্রেকিং রাস্তা আর গাড়ি চলাচল এর রাস্তা একইসাথে... কিছুটা গিয়ে সিংগালিলা ন্যাশনাল ফরেস্ট এর অফিস এ পারমিশন মানে Entry পাস নিতে হবে.. রেজিস্টার এ Signe করবেন গ্রুপের হেড.. আধার কার্ড থাকলেই হবে একজনের.. আর লাগবে 120 টাকা প্রতিদিন প্রতিজনের সান্দাকুফু ট্রেক করার জন্য...
আবারো পথ চলা শুরু... প্রায় তিন কিলোমিটার চলে বিরতি নিলাম নেপালের ছোট্ট একটা গ্রাম জৌবারী.... এখানে বেশ কিছু Home স্টে আছে... জায়গা টা খুব সুন্দর ।।চাইলে এখানেও রাত্রিবাস করতে পারেন...
জৌবারী থেকে আরো 3 কিলোমিটার পথ চলে গৈরিবাস, খুব ইন্টারেস্টিং জায়গা.. ভারত আর নেপালের মাঝে এমন একটা গ্রাম... যেখানে হাঁটার সময় ডান পা পড়বে ভারতের মাটিতে... বাম পা পড়বে নেপালের মাটিতে ।।।
পৌঁছে একটু বিরতি নিলাম... এবার আমার স্যাক টা পাঠিয়ে দিলাম কালিপোখরী.. ট্যুরিস্ট গাড়ি ছিলো একটা তাতেই উপায় হলো, তবে এর জন্য 100 টাকা দিতে হলো
গৈরিবাস এও চাইলে রাত্রি বাস করা যায়.. আমরা Momo খেলাম স্থানীয় দোকান থেকে... অপূর্ব স্বাদ
এরপর পথ উঠে গিয়েছে ওপরের দিকে.. গাইড বললো দুই কিলোমিটার এই ভাবেই উঠতে হবে.. আমরা সেই ভাবেই এগিয়ে গেলাম..তবে এক্ষেত্রে সুবিধা হলো মাঝে মাঝে শর্ট কাট গুলো... এই ব্যপারটা শিখেছিলাম বেশ কিছুদিন আগে কেদারনাথ ট্রেক করার সময়
আমরা দুজন অনেকটা এগিয়ে গিয়েছি... সামনে এগোবো কিনা ভাবছি কারণ রাস্তা না ভুল হয়ে যায় ওটাই ভয়... এমন সময় কোথা থেকে হাজির এক পাহাড়ি কুকুর... নিজেই আগে আগে চললো পথ দেখিয়ে.. যদিও আমাদের দেওয়া বিস্কুট সে ভদ্র ভাবেই নাকচ করলো... অভিমান কিনা বুঝতে পারলাম না..
চলতে চলতে নির্জন রাস্তায় হটাৎ মেঘ এসে সব যেন অন্ধকার করে দিলো. দাঁড়িয়ে পড়লাম. তারপর মেঘ কেটে গেলে চলা শুরু.. পৌঁছে গেলাম আরো একটা পাহাড়ি গ্রাম কাইয়াকাটা..
মানুষ দার্জিলিং সিকিম এ যায় বেড়াতে.. কিন্তু এই পর্বে আমার একটা কথা বার বার মনে হচ্ছিলো যারা এই সান্দাকুফু ট্রেক করবে... তাদের কাছে আর কোন কিছুই ভালো লাগবেনা কারণ প্রকৃতি এখানে অনবদ্য অতুলনীয়
।কাইয়াকাটা পৌঁছে স্থানীয় একটা সরাইখানা থেকে কফি নিলাম.. ক্লান্ত শরীরে যেন নতুন উৎসাহের সঞ্চার হলো.. কিছু সময় পরে টিম এর বাকি মেম্বার রা চলে এলো আবারো পথ চলা..
তবে এবার একটু দ্রুত কারণ বেলা পরে আসছে সন্ধ্যার আগে কালিপোখরী পৌঁছাতে হবেই
কিন্তু পথের যেন শেষ নেই.. যদি ও রাস্তা প্রায় সমান... কিন্তু এই শেষ চার কিলোমিটার এর যেন শেষ নেই.. অনেকটা চলার পরে নির্জন রাস্তায় গাড়ির আওয়াজ এ চমক কাটলো, একটা যাত্রী হীন ল্যান্ডরোভার যাচ্ছে... নেহাত মজার ছলে লিফ্ট এর ঈশারা করতেই ড্রাইভার মুচকি হেসে ইঙ্গিত দিলো উঠে বসতে, ব্যাস আর কি চাই.. এই অভিজ্ঞতাও হয়ে যাবে, তবে গাড়ি চলতে যখন শুরু করলো.. বাপরে বাপ... সে ই যে ঝাঁকুনি
ভাগ্যিস রাস্তা খুব সামান্যই ছিলো নাহলে ড্রাইভার কে অনুরোধ করতাম নামিয়ে দিতে
গাড়ি থেকে কালিপোখরী তে নেমেই দেখি চারিদিক রাঙা করে সূর্য অস্তাচলে, আরো এক মহেন্দ্রক্ষনের সাক্ষী হতে যাচ্ছি আমরা. ঠিক গতকাল বিকেলে টংলু তে এই রকমই একটা অভিজ্ঞতা হয়েছে
সেই মুহূর্তে র সাক্ষী থাকলাম আমি সৌরভ আর কালিপোখরী র পুকুর
এরপর ঠান্ডা আর ক্লান্তি কে কোন কস্টে সহ্য করে শরীর টা প্রায় টেনে হিঁচড়ে নিয়ে চললাম একটু কাছেই আজকের আশ্রয় CHEWANG LODGE
এটা বুক করেছিলো আমাদের গাইড.. সত্যি অসাধারণ... ভাড়া বেড পিছু 300 টাকা.. আর ওপরে দুটো রুম এর বেড 800 টাকা.. ওটাই নিলাম.. তারপর আন্টির তৈরি লাল চা. পড়ে দুধ চা খেয়ে শরীর পুরো জুড়িয়ে গেলো... 13 কিলোমিটার পথ চলার জার্নি কোথাও হারিয়ে গেলো
রাতের আহার ছিলো 200 টাকা মিল সিস্টেম সব্জি ভাত ডাল আলুভাজা, চিকেন 4 পিস 100 টাকা
এরপর ঘুমের দেশে
17th ডিসেম্বর..
============
সকালে ঘুম যখন ভাঙল তখন সকাল 8 টা.. উঠে চা খেয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম কালিপোখরী লেক টা দিনের আলোতে ভালো করে দেখব বলে
এখানে মোবাইল এ কোন নেটওয়ার্ক নেই.. এই হোম স্টে থেকে বাড়িতে একটা ফোন করেছি. ISD কল 10 টাকা নিয়েছে এক মিনিটে
যাইহোক একটা ব্যাপার খেয়াল করলাম সব জায়গার জল জমে গেলেও কালিপোখরী র জল কিন্তু জমেনি, স্থানীয় মানুষের কাছে এই পুকুর খুব পবিত্র তারা মনে করে এই পুকুরে বাস করে কালনাগ তাই এই জল কোনোদিন জমেনা
একটু পরেই দেখি মোবাইল এ নেটওয়ার্ক এসেছে
দরকারী ফোন গুলো করে নিলাম... ফিরে এসে ব্যাগ গুলো গুছিয়ে তৈরী হয়ে নিলাম সান্দাকুফু ট্রেক এর জন্য.. এর জন্যই তো এতো কষ্ট সহ্য করা.. রাস্তা যদিও 6 কিলোমিটার কিন্তু শুনেছি অনেকে হাঁটতে না পেরে হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা হয়
কথাটা যে কতোটা সত্যি সেটা চলার পথে বুঝেছিলাম
যাইহোক আগামী পর্বে সেটা নিয়েই লিখব আর ওটাই হবে সান্দাকুফু অভিযানের শেষ পর্ব
বলে রাখি গাড়ি করে যেতেই পারবেন তবে একবার যদি সম্ভব হয় এই ট্রেক টা করে নিয়েন.. অনেকেই বলবে খুব কঠিন অনেকে বলবে খুব সহজ, কিন্তু আপনি কি বলবেন সেটা ই সব থেকে বড়ো কথা
আমিও করেছি প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দী তৈরি করেছি অভিযানের পর্ব গুলো গল্পের মতো করে.. কেন জানেন? বৃদ্ধ বয়সে স্মৃতিচারণের জন্য
জীবনে কিছু থাকবে না. থাকবে এই অভিজ্ঞতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার অনুভূতি
এই পর্বের ভিডিও গুলো দেখতে পারেন নিচের লিঙ্ক গিয়ে...তৈরি হতে পারেন আগামী দিনে অভিযানের জন্য
https://youtube.com/c/TravelWithKoushik
ভালো থাকুন সবাই....
Koushik Paul
Tuesday, January 5, 2021
উত্তর সিকিম - North Sikkim
সিকিম ভ্রমণের অভিজ্ঞতা অনেকের আছে, তাই একটু ছোট করে আমার জীবনের প্রথম উত্তর/উত্তর-পূর্ব ভারত ভ্রমণের বর্ণনা করলাম।
(বর্তমান সিকিমের তিস্তা অববাহিকা অঞ্চলের বীভৎসতা সত্যি মনকে পীড়া দিচ্ছে। আশা করছি সেই অঞ্চলের বাসিন্দারা সুস্থ এবং ভালো আছেন)
কর্মসূত্রে বাইরে থেকেছি কিছু বছর। তখন থেকেই ঘুরে বেরানোর সূত্রপাত। পশ্চিমঘাট পর্বতমালা আর দাক্ষিনাত্য মালভূমির পর্বতশ্রেণীগুলো ছাড়া শিবালিক হিমালয়ের শুভ্র তুষার ছড়ানো চূড়া আগে কোনোদিন দেখিনি বা সুযোগও হয়ে ওঠেনি। তাই ঠিক করলাম যাই হোক, হনিমুনটা উত্তর বা উত্তর পূর্ব ভারতের কোনো এক শৈল শহরেই করবো।
গ্যাংটকে হোটেলের জানলা দিয়ে বাইরের দৃশ্য2019 এর এপ্রিলের শেষ সপ্তাহে শিয়ালদা থেকে রাতের ট্রেন এ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন। একজন অনভিজ্ঞ মানুষের পক্ষে জানা সম্ভব নয় কোথায় কিভাবে সবকিছু ঠিকঠাক করবো। তাই সময় নষ্ট না করে একটা এজেন্টের সহায়তায় চলে এলাম তাদের অফিসে। সব কিছু ঠিকঠাক করে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে চেপে পড়লাম।
M G Marg এ রাত্রি বেলাপ্রথমবার উত্তরবঙ্গে পা রাখলাম, বেশ আলাদাই অনুভূতি ছিল, যখন শহর, জঙ্গল, তিস্তার পাড় পেরিয়ে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ আর সিকিম এর সীমান্তে। এরপর সন্ধে নামার আগেই পৌছালাম গ্যাংটক। হোটেলটি বুক ছিল আগেই, M G Marg এর কাছেই। সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মার্গ দর্শনে। ডিনার সেরে ফিরে এলাম, আর সেই যে বৃষ্টি শুরু হলো, ভাবলাম পরের দিনের ঘোরাটা বুঝি বাতিল হলো।
উত্তরের আবহাওয়ার সাথে আগে পরিচয় হয়নি, সকালে উঠে দেখলাম ঝলমলে রোদ। এখানে এরকমই হয়, সকালে রোদ আর দুপুরের পর থেকে আকাশের মুখ ভার। হোটেলেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আগের দিন রূপেন হোটেলে এসে ছবি আর আইডি প্রুফ এর জেরক্স নিয়ে গিয়েছিল।

টিবেত রোডের অফিসে পৌঁছে গেলাম 8টার মধ্যে, ট্যুরের কিছু টাকা পে করে শেয়ার গাড়ির সামনের সিটদুটোতে আমি আর ও বসে পড়তে গাড়ি ছেড়ে দিলো। মাঝে দাঁড়ালো পারমিট নেয়ার জন্য। তারপর আবার পথ চলা। একে বেঁকে আমরা ছানগু লেক পেরিয়ে দাঁড়ালাম একটা দোকানে। বরফে নামার জিনিসপত্র ভাড়া পাওয়া যায় সেখানে। বাবা মন্দির যাবার পথে বরফ দেখতে পেয়ে, নামতে চাইলে অনেকে ভাড়া করে আর কি। এসব করতে করতে পৌঁছে গেলাম বাবা মন্দির। ভাষায় সব কিছু প্রকাশ কি করবো, তাই কিছু ফটো আর ভিডিও দিচ্ছি। এবার সেখান থেকে বেরিয়ে চলে এলাম ছানগু তে। সেখানেও কিছু সময় কাটিয়ে আবার ফিরে আসা গ্যাংটকে।
পরদিন আমাদের 2 রাত 3 দিনের উত্তর সিকিম যাত্রা শুরু হবে, তাই একটু মনের মধ্যে জোস নিয়ে রাত্রি টা কাটিয়ে দিলাম হোটেলে। পাহাড়ি রাস্তায় বেশি খেলে কষ্ট হয়, তাই সেদিন সকালে অল্প করে খেয়ে 10টা নাগাদ হোটেলে চেক আউট করে চলে এলাম উত্তর সিকিম যাওয়ার স্ট্যান্ডে। একটু দেরিতে গাড়ি ছাড়ে যাতে লাচেন পৌঁছাতে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যায়। প্রথমে একজায়গায় লাঞ্চ করলাম তারপর একে একে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, নাগা ফলস, চুংথ্যাং দেখতে দেখতে পৌঁছে গেলাম লাচেন। আর পথের শোভা তো আছেই। রাত্রিবাসটা লাচেনেই করলাম, খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
বাবা মন্দিরের প্রবেশ দ্বারবৃষ্টি আর সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা, কাঁপতে কাঁপতে উঠে পড়লাম। তখন বাজে ভোর 4টে। ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম গুরুদনগমার এর উদ্দেশ্যে। পথে ব্রেক ফাস্ট করে ঠিক হলো, কালা পাথর দেখে যাওয়া হবে। সেই মতো আমরা চেক পয়েন্ট পেরোতে পেরোতে পৌঁছলাম বরফের রাজ্যে। আগে ভাই এত বরফ দেখিনি, তাই একটু গড়িয়ে নিলাম বরফে। সময় নষ্ট করলে চলবেনা, তাই গাড়িতে উঠে পড়লাম। সুউচ্চ চেক পোস্ট গাইগাঁও পেরিয়ে পৌঁছে গেলাম গুরুদনগমার। সেখানে পথের কষ্ট আর সৌন্দর্য মিলেমিশে একাকার। 17000 ফুট উঠে এসেছি ভাবা যায়, স্বাস নিতে পারছিনা এমন অবস্থা। এরপর ফিরে চলা, ততক্ষনে শরীরের অবস্থা কাহিল। পৌঁছলাম লাচেন, লঞ্চ সেরে আবার চলতে থাকা।
ছানগু লেক
চুংথ্যাং পৌঁছতে হয়ে গেল প্রায় বিকাল, গাড়িটাও সেখানে হয়ে গেল বিকল। প্রায় 1 ঘন্টা ওখানে ঘুরে আবার ডাক পড়লো গাড়ি ছাড়ার। একটা রাস্তা চলে যাচ্ছে লাচুং। রাস্তায় অমিতাভ বচ্চন ফলস দেখে সোজা এসে গেলাম লাচুঙ্গের হোটেলে।
এখানেও সেই বৃষ্টি পিছু ছাড়ে না, যেন সন্ধে নামলেই তার দেখা। রাত্রহারটা সেরে নিয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। পরের দিনটা আমাদের উত্তর সিকিমের শেষ দিন।
লাচেন চুসকাল সকাল বেরিয়ে চলে এলাম য়ুমথ্যাং ভ্যালি। প্রায় অনেকটা সময় এখানেই কাটিয়ে দিলাম, কারণ আর জিরো পয়েন্ট যাবার মতো শক্তি সঞ্চয় করতে পারিনি। আবার ফিরে চললাম গ্যাংটকের পথে। সন্ধে হয়ে গেল পৌঁছাতে। পরের দিন রাতে হাওড়া যাবার ট্রেন ছিল আমাদের, সেই মতো পর দিন দুপুর দুপুর নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া।
এই ফিরে চলা তো আবার নতুনের সন্ধানের জন্য। পরবর্তী কালে আরো অনেক নতুন জায়গায় যাবো, তার ফটো ভিডিও নিয়ে চলে আসবো আবার তোমাদের কাছে। সেটুকু সময়ের জন্য বিদায় বন্ধুরা।
ভিডিও তুলেছিলাম সেগুলোকে যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে ধরতে চেষ্টা করেছি। কেমন লাগলো লিখে জানাবেন প্লিস।
Sikkim Full Playlist: https://www.youtube.com/playlist...
North Sikkim: https://youtu.be/-513Xqoo19M
#north_sikkim #lachen #lachung #baba_mandir #changu_lake #know_your_planet
Kanchan Dutta
Sunday, January 3, 2021
সান্দাকুফু ট্রেক পর্ব 1 - Sandakphu Trek, Part 1
সান্দাকুফু ট্রেক পর্ব 1
13th ডিসেম্বর 2020
===============
খাগড়া ঘাট স্টেশন এর 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস.. প্ল্যাটফর্ম এ অন্ধকার.. লাইট গুলো কোন কারনে অফ.. বাড়ি থেকে বেরোনোর আগে কপালের কোনা টা কেটে গিয়েছে... জানিনা কেন আজকে সময় বার বার কোন অশুভ সংকেত দিয়ে আগামী সঙ্কট থেকে আমাকে আটকে দিতে চাইছে.. এতো জায়গায় বেড়াতে গেলাম কিন্তু এই প্রথমবার বাড়ির লোক খুব আপত্তি করেছিলো.. অজানা অচেনা মানুষ সব.. ভরসা বলতে কেদারনাথ আর আমার সিউড়ি র বন্ধু সৌরভ.. আর একজনের প্রবল টান.. আর সেই টান নিয়ে আজকের গল্প শিখরে বাঙালি সান্দাকুফু ট্রেক
অনেকেই বলবেন ও তো বহুবার গিয়েছি, খুব সহজ, সাধারন লেভেল এর ট্রেক.. কিন্তু আমার কাছে হয়তো অন্যকিছু
14th December 2020
==================
ট্রেন নির্ধারিত সময়ের কিছু আগেই রাত 2.30 এ NJP নামিয়ে দিলো.. মোবাইল এর ফ্ল্যাশ লাইট দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না.
অপেক্ষা র পরে গাড়ি করে রওনা দিলাম ধোতরে র পথে সুকনার পথ ধরে কার্শিয়াং কে পাশে ফেলে ঘুম স্টেশন পেরিয়ে লেপচা জগতের থেকে দেশ থেকে 5 কিলোমিটার পরে রাস্তার ডান দিকের মোড় ধরে এগিয়ে গিয়ে মানেভঞ্জন থেকে আরো 18 কিলোমিটার পরে পৌঁছে গেলাম ধোতরে..
বেড পিছু 200 টাকা..
একটু ধাতস্হ হয়ে গাইড এর সাথে বেরিয়ে পরলাম ছোট্ট পাহাড়ি গ্রাম টা ময়না করতে, ভিউ পয়েন্ট গুলো দেখতে...
সন্ধ্যা বেলা চা খেয়ে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ি গ্রাম টা কে নিশাচর এর মতো ঘুরে দেখতে..রাতের আহার ছিলো রুটি আর ডিমের কারী...
15th December 2020
=================
ঘুম ভাঙল কিসের যেন আওয়াজে.. দেখি রুমের ভেতরে ধুপ ধাপ শব্দ.. তারপর ওরা সবাই জানলা দিয়ে এক এক করে.. ওই গানের লাইন টা ঘুম থেকে উঠেই দেখি বউ পালালো জানলা দিয়ে..
এরপর Maggi ব্রেক ফাস্ট সেরে প্রস্তুত হলাম টংলু অব্দি ট্রেক এর জন্য.. সকাল 9:30 এ যাত্রা শুরু.. পিঠে ব্যাগ হাতে বাঁশের লাঠি যেটা খুব সাপোর্ট দিয়েছে...
চোখে মুখে ক্লান্তির ছাপ.. যেন কোন যুদ্ধ জয়ের পরের দৃশ্য... ঘড়ির কাঁটা বলছে বিকেল 4 Pm..
টংলুর ট্রেকার হাট এ পৌঁছে সামান্য বিশ্রাম এর পরই ছুটে গেলাম.. কারণ ওই যে মেঘের দেশে সূর্য অস্ত যাচ্ছে.. আবারো রাত নামছে পাহাড়ে র বুকে.. ওই যে দূরে টুমলিং...
আজকের এই পর্বের ভিডিও শেয়ার করলাম যারা ট্রেক করেছেন বা করবেন তাদের আশাকরি মন ছুঁয়ে যাবে....
Koushik Pal
Wednesday, December 30, 2020
চমৎকার চিলাপাতা ফরেস্টে(আলিপুরদুয়ার)- Splendid Chilapata Forest,(Alipurduar)
ডুয়ার্স এর ঘোরার জায়গাগুলোর মধ্যে আমার কাছে চিলাপাতা অনেকটাই নীচের দিকে ছিল। কিন্তু বর্ষশেষে যখন থাকার জায়গা পাওয়া গেছে তখন খানিক নিমরাজি হয়েই যেতে হল। অর্কিড হোমস্টে পৌঁছে সবথেকে আগে চোখ টেনে নিল সামনে বিশাল মাঠ, আরে তারপরেই জঙ্গল শুরু। বাঙ্গালীর দুর্বলতা আমার মতে গরম এক কাপ চা। ঢুকতে না ঢুকতেই অসাধারণ চা পাওয়া গেল। আতিথেয়তা আর রান্না দুটোই দারুন। পরদিন সকালের সাফারিতে গেলাম। জঙ্গলের গন্ধ মাখা আর কুয়াশা ঘেরা পথের আনন্দ মেখে ফিরে আবার বেরলাম ওই মাঠ ধরে জঙ্গলের সীমানায়। এই মাঠে নাকি সন্ধ্যেবেলায় হাতির দল আসে। ভাগ্যক্রমে তাদের দেখা পাইনি, তবে পেলাম বেশ কিছু ময়ূর আর একটা মিষ্টি হরিণ।
কিছু ছবি রইল আপনাদের জন্য।









































